Loading Experience

আমাদের সম্পর্কে

Bangladesh Agro Resort

"প্রকৃতির মাঝে শান্তির ঠিকানা"

বাংলাদেশ এগ্রো রিসোর্ট, "গ্লোবাল উইনার শপ লিমিটেড"-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। নদী, খাল বিল, তার মাঝে অপার শ্যামলিমা। ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মেলবন্ধন ঘটানো হয়েছে এই স্বপ্নভূমিতে।

ব্যস্ত শহুরে জীবনের বাইরে এখানে আপনি ফিরে পাবেন বাংলার প্রকৃতি। হারিয়ে যাবেন গ্রামীণ জীবনের বিস্তৃত সৌন্দর্যে। ২,০০০ একর বিস্তৃত জমির উপর প্রকৃতির এই অপূর্ব সম্পদ আপনার অপেক্ষায়।

এই রিসোর্টে প্রতিটি জেলার প্রকৃতি ও নিদর্শন সযত্নে তুলে আনা হয়েছে তাদের নিজস্ব আবহে। একদিকে যেমন দেশের ৬৪ জেলার দর্শনীয় স্থান, খাবার, ফলমূল ও ঐতিহ্যকে তুলে ধরা হবে, অন্যদিকে থাকবে আধুনিক বিলাসবহুল কটেজ ও সুযোগ-সুবিধা।

এতে ভ্রমণকারীরা শুধু অবকাশ যাপনই করবেন না, বরং বাংলাদেশের সংস্কৃতি, কৃষি, খাবার ও প্রাকৃতিক সৌন্দর্যের পূর্ণ স্বাদ নিতে পারবেন।

লোকেশন

দৈতারবাড়ী, নাজিরপুর, পিরোজপুর

অফিস

মেট্রো স্টেশন, শরীফ ম্যানসন বিলিং নং: ৫৬ ৫৭ , লিফট 3, 1000, Bangladesh

আয়তন

২,০০০ একর প্রাকৃতিক সম্পদ

প্রতিষ্ঠাতা

Global Winner Shop Ltd

Resort Cottage

মিশন, ভিশন ও মূল্যবোধ

প্রকৃতি ও মানুষের সম্পর্ককে নতুন করে সংজ্ঞায়িত করাই আমাদের অনুপ্রেরণা

আমাদের ভিশন

বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে নতুনভাবে উপস্থাপন করা এবং পর্যটন শিল্পে এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। আমরা চাই প্রতিটি বিদেশি ও দেশীয় পর্যটক বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পরিচিত হোক।

আমাদের মিশন

প্রকৃতি ও আধুনিকতার অনন্য মেলবন্ধন ঘটিয়ে পর্যটনকে এগিয়ে নেওয়া, কর্মসংস্থান সৃষ্টি করা এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করা। অর্গানিক কৃষি ও টেকসই উন্নয়নের মাধ্যমে একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তোলা।

আমাদের মূল্যবোধ

প্রকৃতির প্রতি সম্মান, ঐতিহ্যের ধারা, গুণগত সেবা এবং পরিবারের সাথে নিরুদ্বেগ সময় কাটানোর পরিবেশ তৈরি। পরিবেশবান্ধব ও টেকসই পদ্ধতি অনুসরণ করাই আমাদের নীতি।

0
জেলার প্রকৃতি
0
একর জমি
0
পশুসম্পদ
0
সেবা ও সুবিধা

আমাদের বিশেষত্ব

প্রাকৃতিক পরিবেশ

স্বচ্ছ বাতাস, সবুজ মাঠ, অর্গানিক খাবার এবং প্রকৃতির কোলে নিরাপদ পরিবারিক পরিবেশ।

আধুনিক কটেজ

বিলাসবহুল কটেজ, প্রাইভেট পুকুর, সুইমিং পুল ও সকল আধুনিক সুযোগ-সুবিধা।

তাজা অর্গানিক খাবার

নিজের খামার থেকে সংগৃহীত তাজা সবজি, ফল ও ঐতিহ্যবাহী রান্না।

লাইভস্টক টুর

গরু, ছাগল, মুরগি ও মাছের আধুনিক ফার্ম ভ্রমণের সুবিধা।

ফিশিং জোন

বিভিন্ন প্রজাতির মাছ ধরার অভিজ্ঞতা এবং তাজা মাছের খাবার।

ফ্যামিলি রিক্রিয়েশন

পরিবারের সাথে নিরুদ্বেগ সময় কাটানোর জন্য বিশেষ এক্টিভিটি ও বিনোদন।

অভিজ্ঞ টিম

বাংলাদেশ এগ্রো রিসোর্টকে এগিয়ে নিয়ে যাচ্ছে একদল অভিজ্ঞ ও প্রতিশ্রুতিবদ্ধ পেশাদার

ব্যবস্থাপনা পরিচালক

Managing Director

২০ বছরেরও বেশি পর্যটন ও কৃষি শিল্পে অভিজ্ঞতা

প্রকল্প পরিচালক

Project Director

আধুনিক কৃষি ও রিসোর্ট ব্যবস্থাপনায় দক্ষ

সেবা প্রধান

Head of Service

অতিথিদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত

নিরাপত্তা প্রধান

Security Chief

অতিথি ও সম্পদের নিরাপত্ষা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ

আমাদের সাথে যোগাযোগ করুন

বাংলাদেশ এগ্রো রিসোর্ট সম্পর্কে আরও জানতে এখনই যোগাযোগ করুন। আমরা আপনাকে সাহায্য করতে সর্বদা প্রস্তুত।