বাংলাদেশ এগ্রো রিসোর্ট লিঃ “winners group” এর একটি অঙ্গ প্রতিষ্ঠান, নদী, খাল বিল তার সাথে অপার সম্ভাবনা। ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মেলবন্ধন ঘটানো হয়েছে এই স্বপ্নভূমিতে।
ব্যস্ত শহরের জীবনের বাইরে আপনি সতেজ ফিরে পাবেন বাংলার প্রকৃতি হারিয়ে যাওয়া গ্রামীণ জীবনের বিস্তৃত সৌন্দর্য। এই রিসোর্টে প্রতিটি জেলার প্রকৃতি ও নিদর্শন স্বযত্নে তুলে আনা হয়েছে তাদের নিজস্ব আবহে। একদিকে যেমন দেশের ৬৪ জেলার দর্শনীয় স্থান, ঐতিহাসিক, ফলমূল ও ঐতিহ্যকে তুলে ধরা হবে, অন্যদিকে থাকবে আধুনিক বিলাসবহুল কটেজ ও সুযোগ-সুবিধা। এতে ভ্রমণকারীরা শুধুই অবকাশ যাপনই করবেন না, বরং বাংলাদেশের সংস্কৃতি, কৃষি, খাবার ও প্রাকৃতিক সৌন্দর্যের পূর্ণ স্বাদ নিতে পারবেন।